অন্যদের সাথে আপনার জ্ঞান ভাগ করে নিন

মেন্টরিং হলো নিজের শেখা আরও মজবুত করার একটি মজার ও ফলপ্রসূ উপায়, আর একইসাথে অন্যদের শিখতে ও নতুন কিছু আবিষ্কার করতে সাহায্য করার একটি সুযোগ। মেন্টরিং করলে রেপুটেশনও অর্জিত হয়।

কার্যকরভাবে মেন্টর করতে পারবেন কি না নিয়ে নিশ্চিত নন? আমাদের সেরা মেন্টরদের কয়েকজনও এ নিয়ে দুশ্চিন্তা করতেন।

কেন মেন্টর হবেন?

নিজের জ্ঞানকে চ্যালেঞ্জ করুন

শেখানো নিজের জ্ঞান পোক্ত করার, নিজের দুর্বল জায়গাগুলো খুঁজে বের করার এবং এমন উদ্ভাবনী আইডিয়া দেখার অন্যতম সেরা উপায়, যেগুলোর কথা আপনি কখনো স্বপ্নেও ভাবেননি।

অন্যদের জন্য সুযোগ তৈরি করুন

মেন্টররা শিক্ষার্থীদের শেখার ওপর বিশাল প্রভাব ফেলতে পারেন এবং তাদের দক্ষতা দ্রুত বাড়িয়ে দিতে পারেন। অন্যের জীবনে পরিবর্তনের সেই অনুঘটক হয়ে উঠুন।

নিজের "সফট স্কিল" গড়ে তুলুন

যোগাযোগ এবং ফিডব্যাক নেওয়ার ক্ষমতার মতো সফট স্কিল যেকোনো ক্ষেত্র বা পেশায় এগিয়ে যাওয়ার জন্য অত্যন্ত জরুরি।