Exercism-এ আপনার Gleam অনুশীলনীগুলো টেস্ট করার নিয়ম জানুন
টার্মিনাল থেকে অনুশীলনীর বেস ডিরেক্টরিতে চলে যান, তারপর নিচের কমান্ডটি দিয়ে টেস্টগুলো চালান:
$ gleam test
এটি test সাবফোল্ডারে থাকা টেস্ট ফাইলটি চালাবে, অর্থাৎ যে ফাইলের নামের শেষে _test.gleam থাকে.
টেস্টগুলো একটি কাস্টম টেস্ট ফ্রেমওয়ার্ক ব্যবহার করে।
test ডিরেক্টরিতে থাকা যে কোনো পাবলিক ফাংশন, যার নামের শেষে _test থাকে, টেস্ট ফ্রেমওয়ার্কের কাছে একটি টেস্ট হিসেবে গণ্য হবে।
উদাহরণস্বরূপ:
import bob
import exercism/should
pub fn shouting_test {
bob.hey("WATCH OUT!")
|> should.equal("Whoa, chill out!")
}