উপকারী Haskell রিসোর্স
Haskell-এ দক্ষতা অর্জনে সহায়ক উপকারী রিসোর্সের একটি সংগ্রহ
- Libera Chat-এর #haskell IRC চ্যানেল, যার লক্ষ্য হলো "Haskell, ফাংশনাল প্রোগ্রামিং এবং সাধারণভাবে প্রোগ্রামিং শেখা ও নিয়ে আলোচনা উৎসাহিত করা"। IRC চ্যানেলটি সম্পর্কে আরও তথ্য চ্যানেলটির জন্য Haskell Wiki পাতাতে পাবেন।
-
Hoogle হলো একটি Haskell API সার্চ ইঞ্জিন। কোনো ফাংশনের নামই যদি শুধু জানা থাকে, তাহলে সেটি কী কাজ করে তা এখানে খুঁজে দেখতে পারেন। আরও মজার ব্যাপার হলো, এটি টাইপ সিগনেচার দিয়েও খোঁজার সুবিধা দেয়: কোন কোন ফাংশনের টাইপ সিগনেচার (a -> b) -> [a] -> [b] তা যদি জানতে চান, Hoogle তা খুঁজে বের করতে সাহায্য করবে!
-
Stack Overflow ব্যবহার করে নিজের সমস্যাটি খুঁজতে পারেন এবং দেখা যেতে পারে সেটির উত্তর আগেই দেওয়া আছে কি না। এছাড়া আপনি প্রশ্নও করতে পারেন, উত্তরও দিতে পারেন।
-
/r/haskell হলো Haskell-এর সাবরেডিট।
-
Haskell কমিউনিটি পাতাতে এমন অনেক কমিউনিটির লিংক আছে যেখানে Haskell-প্রোগ্রামাররা মিলিত হন ও ভাব বিনিময় করেন; এখান থেকে আপনি নিজের পছন্দের যোগাযোগের মাধ্যম বেছে নিতে পারেন।