Kotlin ট্র্যাকে টেস্ট করা

Exercism-এ আপনার Kotlin অনুশীলনীগুলো কীভাবে টেস্ট করবেন তা শিখুন


টেস্ট চালানো

  1. একটি অনুশীলনী সংগ্রহ করুন:

    $ exercism download -track=kotlin --exercise=hello-world
    
  2. অনুশীলনীর ডিরেক্টরিতে চলে যান:

    $ cd <path_to_exercise_directory>
    
  3. টেস্টগুলো চালান:

    $ ./gradlew test
    

বেশিরভাগ অনুশীলনীতে ডিফল্টভাবে শুধু প্রথম টেস্টটিই চালানো হয়।
বাকি টেস্টগুলো এড়িয়ে যাওয়ার জন্য @Ignore দিয়ে অ্যানোটেট করা থাকে।
প্রতিটি টেস্ট সমাধান করার সাথে সাথে পরের টেস্ট থেকে @Ignore সরিয়ে ফেলুন, তাহলেই এগিয়ে যেতে পারবেন।

টেস্ট-ড্রিভেন ডেভেলপমেন্টে (সংক্ষেপে TDD) এটি একটি কমন চর্চা। এটি নিশ্চিত করতে ব্যবহার করা হয় যে আপনি একবারে একটি সমস্যা নিয়েই কাজ করছেন।


শুভকামনা!

কোথাও আটকে গেলে নির্দ্বিধায় ফোরাম-এ বা আমাদের Discord সার্ভার-এর #get-help চ্যানেলে সাহায্যের জন্য যোগাযোগ করুন।