Exercism-এ আপনার Pyret অনুশীলনীগুলো কীভাবে টেস্ট করবেন, তা শিখুন।
একটি অনুশীলনী সফলভাবে ডাউনলোড করার পর, টেস্ট চালানোর জন্য আপনাকে Node.js মডিউলগুলো ইনস্টল করতে হবে:
cd /path/to/exercise
npm install
এরপর pyret কমান্ড লাইন টুলটি যে ডিরেক্টরিতে আছে সেটি আপনার $PATH-এ যোগ করুন
# bash
PATH="./node_modules/.bin:$PATH"
# zsh
path=(./node_modules/.bin $path)
# fish
fish_add_path ./node_modules/.bin
অনুশীলনীর ডিরেক্টরির ভেতরে বেশ কয়েকটি ফাইল থাকবে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি হলো আপনার সমাধান ফাইল ও টেস্ট ফাইল। নিচের উদাহরণে আমরা Leap অনুশীলনীটি ডাউনলোড করেছি।
leap/
├── leap.arr # Solution file - your code goes here
├── leap-test.arr # Test cases for the exercise
টেস্ট চালাতে, আপনি যদি অফিসিয়াল Exercism CLI ডাউনলোড করে থাকেন তবে exercism test ব্যবহার করুন, নয়তো pyret leap-test.arr রান করুন।
Pyret টেস্ট স্যুটটি চালাবে, যেটি লেবেল করা একাধিক check ব্লক নিয়ে গঠিত; এগুলো নির্দিষ্ট ইনপুট আর প্রত্যাশিত ফলাফলের বিপরীতে আপনার সমাধান ফাইল পরীক্ষা করে।
এই প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ দিক হলো আপনার কোডের অংশগুলো স্পষ্টভাবে এক্সপোর্ট করা, যাতে টেস্ট স্যুট সেগুলো দেখতে পারে।
এই ট্র্যাকের টেস্টগুলো আপনার ফাইল ইমপোর্ট করবে, ফলে আপনার কোড থেকে স্পষ্টভাবে এক্সপোর্ট করা সব কিছুতে সেগুলোর অ্যাক্সেস থাকবে।
ভ্যারিয়েবল এক্সপোর্ট করতে, আপনার ফাইলের শুরুতে একটি provide স্টেটমেন্ট যোগ করতে হবে।
নিচের স্নিপেটগুলো a, b, এবং c এক্সপোর্ট করার দুটি বৈধ উপায়।
# using a list of bindings
provide a, b, c end
# using an object literal
provide {
a: a,
b: b,
c: c
}
end
তৃতীয় একটি উপায়, provide *, হলো কাস্টম ডেটা টাইপ ছাড়া বাকি সব টপ-লেভেল বাইন্ডিং এক্সপোর্ট করার সংক্ষিপ্ত রূপ।
তবে এটি সাধারণত সুপারিশ করা হয় না, কারণ Pyret shadowing অনুমোদন করে না, এই ব্যাপারে সে কঠোর।
কিছু অনুশীলনীতে টেস্টের উদ্দেশ্যে একটি কাস্টম ডেটা টাইপ এক্সপোর্ট করা লাগবে।
সেসব ক্ষেত্রে আপনি একটি provide-types স্টেটমেন্ট ব্যবহার করতে পারেন।
যেহেতু একটি ডেটা টাইপের অতিরিক্ত কিছু ফাংশন থাকে যা এক্সপোর্ট নাও হতে পারে, তাই shadowing-এর আশঙ্কা থাকা সত্ত্বেও provide-types * ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়।
provide-types *
data MyPoint:
| two-dim(x, y)
| three-dim(x, y, z)
end
সব অনুশীলনীর স্টাবেই আপনার ব্যবহারের জন্য provide বা provide-types স্টেটমেন্ট তৈরি করা থাকবে।