Rust-এর দরকারি রিসোর্স

Rust-এ দক্ষ হয়ে ওঠার জন্য দরকারি রিসোর্সের একটি সংগ্রহ।


  • The Rust Programming Language হলো Rust শুরু করার এবং Rust-এর নির্দিষ্ট কিছু ফিচার নিয়ে গভীরে যাওয়ার একটি দারুণ রিসোর্স।
  • Rust by Example এ আপনি Rust-এ লেখা সবচেয়ে কমন জিনিসগুলোর উদাহরণ দেখতে পাবেন।
  • নতুন নতুন মেথড এবং সেগুলো কীভাবে কাজ করে তা জানতে Rust API Documentation ব্যবহার করতে পারেন।
  • আপনার সমস্যাটি খুঁজতে এবং এটি আগেই উত্তর দেওয়া হয়েছে কি না দেখতে Stack Overflow ব্যবহার করতে পারেন। এছাড়া আপনি প্রশ্ন করতে ও উত্তর দিতেও পারেন।
  • Rust User Forum হলো Rust নিয়ে সাধারণ আলোচনার জায়গা।
  • /r/rust হলো Rust-এর অফিসিয়াল সাবরেডিট।
  • ভাষাটি নিয়ে দ্রুত প্রশ্ন ও আলোচনার জন্য Discord এ The Rust Programming Language-এর অফিসিয়াল সার্ভার ব্যবহার করতে পারেন।