ABAP ট্র্যাক ক্লোন করুন

আপনার নিজের সিস্টেমে ABAP ট্র্যাক কীভাবে ক্লোন করবেন তার নির্দেশনা


পূর্বশর্ত

  1. ABAP সিস্টেম রিলিজ 7.4 বা তার বেশি
  2. abapGit v1.115.0 বা তার বেশি
  3. ABAP প্যাকেজ, প্রোগ্রাম ও ক্লাস ইমপ্লিমেন্ট করার অনুমতি

abapGit ইনস্টল করা

সব অনুশীলনীসহ ABAP ট্র্যাকটি একটি abapGit রিপোজিটরি হিসেবে ইমপ্লিমেন্ট করা হয়েছে। নিজের সিস্টেমে ট্র্যাকটি ক্লোন করতে হলে প্রথমে abapGit ইনস্টল করতে হবে।

  1. https://github.com/abapGit/abapGit লিংকে যান
  2. zabapgit_standalone.prog.abap ফাইলটি ডাউনলোড করুন
  3. নিজের সিস্টেমে zabapgit_standalone প্রোগ্রামটি তৈরি করুন
  4. zabapgit_standalone.prog.abap থেকে সোর্সটি zabapgit_standalone প্রোগ্রামে আপলোড করুন
  5. প্রোগ্রামটি অ্যাক্টিভেট করুন

Exercism ABAP ট্র্যাক ইনস্টল করা

অনলাইন রিপোজিটরি

আপনার সিস্টেম ইন্টারনেটে সংযুক্ত থাকলে এবং GitHub.com-এ অ্যাক্সেস থাকলে এই পদ্ধতিটি ব্যবহার করুন (প্রস্তাবিত পদ্ধতি)।

  1. abapGit রান করুন

abapGit অনলাইন রিপো

  1. "Repository Overview"-এ "New Online" নির্বাচন করুন
  2. নিচের মানগুলো লিখুন
  • URL: https://github.com/exercism/abap
  • Package: $exer
  • Display Name: Exercism - ABAP Track

দ্রষ্টব্য: প্যাকেজের নাম যদি খুব লম্বা হয়, যেমন $exercism, তাহলে রিপোজিটরি ইমপোর্ট করার সময় এরর পাবেন। তাই ওপরে বলা মতো নামটি ছোট রাখুন।

abapGit অনলাইন রিপো

  1. "Create Online Repository" নির্বাচন করুন। এরপর "A" স্ট্যাটাসসহ অবজেক্টের একটি তালিকা দেখতে পাবেন:

abapGit অনলাইন রিপো

  1. সব অবজেক্ট নিজের সিস্টেমে ক্লোন করতে "Pull" নির্বাচন করুন। কাজ শেষ হলে সব অবজেক্ট খালি স্ট্যাটাসে দেখতে পাবেন

abapGit অনলাইন রিপো

অফলাইন রিপোজিটরি

আপনার সিস্টেম ইন্টারনেটে সংযুক্ত না থাকলে এই পদ্ধতিটি ব্যবহার করুন।

  1. https://github.com/exercism/abap লিংকে যান
  2. রিপোজিটরির ZIP ফাইলটি ডাউনলোড করুন

abapGit অফলাইন রিপো

  1. abapGit রান করুন
  2. "Repository Overview"-এ "New Offline" নির্বাচন করুন
  3. নিচের মানগুলো লিখুন
  • Repository Name: Exercism - ABAP Track
  • Package: $exer

abapGit অফলাইন রিপো

  1. "Create Offline Repository" নির্বাচন করুন

abapGit অফলাইন রিপো

  1. "Import ZIP" নির্বাচন করুন এবং ডাউনলোড করা ZIP ফাইলটি বেছে নিন। এরপর "A" স্ট্যাটাসসহ অবজেক্টের একটি তালিকা দেখতে পাবেন:

abapGit অফলাইন রিপো

  1. সব অবজেক্ট নিজের সিস্টেমে ক্লোন করতে "Pull ZIP" নির্বাচন করুন। কাজ শেষ হলে সব অবজেক্ট খালি স্ট্যাটাসে দেখতে পাবেন

abapGit অফলাইন রিপো

Exercism ABAP ট্র্যাক আনইনস্টল করা

নিচের উপায়ে আপনি নিজের সিস্টেম থেকে সব অবজেক্ট মুছে ফেলতে পারেন:

  1. abapGit রান করুন
  2. Execism - ABAP Track রিপোজিটরিতে যান
  3. "Advanced > Uninstall" নির্বাচন করুন
  4. সব অবজেক্ট ও রিপোজিটরি মোটে ফেলার বিষয়টি নিশ্চিত করুন

সমস্যা সমাধান

  • সংযোগে সমস্যা হলে SSL Setup দেখুন
  • Package $EXERCISM_DIFFERENCE-OF-SQUARES exceeds ABAP 30-characters name limit এরর এলে ছোট একটি প্যাকেজ নাম ব্যবহার করুন, যেমন $exer।
  • ABAP সিস্টেমে পুল করার পর কিছু ফাইলে diff দেখানো হবে। ফাইলের শেষের ক্যারেক্টার বা বাইট-অর্ডার-মার্ক সংক্রান্ত পার্থক্য উপেক্ষা করা যায়।