সর্বনাম কী এবং কেন আপনি সেগুলো সেট করতে চাইতে পারেন তা বুঝুন
ব্যাকরণে, সর্বনাম হলো এমন শব্দ, যা বিশেষ্যের বদলে বসতে পারে। যেমন, Exercism-এর সহ-প্রতিষ্ঠাতা Jeremy যদি Exercism-এর প্রতি তাঁর ভালোবাসা প্রকাশ করতে চান, তাহলে "Jeremy loves Exercism" বলার বদলে Jeremy বলতে পারেন "I love you". এখানে "I" আর "you" দুটোই সর্বনাম, যা যথাক্রমে "Jeremy" আর "Exercism" বিশেষ্যের বদলে বসেছে।
অনেক ভাষায় লিঙ্গভিত্তিক সর্বনাম আছে। যেমন, Jeremy একজন পুরুষ এবং পুংলিঙ্গ সর্বনাম পছন্দ করেন, তাই আমরা বলতে পারি he loves Exercism. Jeremy যদি একজন নারী হতো, আমরা বলতাম she loves Exercism.
কিছু মানুষ Exercism-এ পুংলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ সর্বনাম ব্যবহার করতে পছন্দ করেন না। এর পেছনে অনেক কারণ থাকতে পারে, যেমন: কেউ কেউ তাঁদের লিঙ্গের ভিত্তিতে বৈষম্য এড়াতে চান; কেউ কেউ নন-বাইনারি বা জেন্ডারকুইয়ার; আবার কারও কাছে নিজের গোপনীয়তা খুবই গুরুত্বপূর্ণ। এমন পরিস্থিতিতে অনেকে লিঙ্গ-নিরপেক্ষ সর্বনাম বেছে নেন, যেমন they (যেমন "they love Exercism") বা ze (যেমন "ze loves Exercism").
অনেকের কাছে ভুল সর্বনামে সম্বোধন করা অত্যন্ত বিরক্তিকর, আর প্রায়ই আপত্তিকরও। তাই আমরা মানুষকে তাঁদের পছন্দের সর্বনাম উল্লেখ করার সুযোগ দিই, আর তারপর যোগাযোগের জায়গায় (যেমন প্রশংসাপত্র লেখার সময়) সেই সর্বনাম দেখাই।
আপনার সেটিংস পেজে একটি নমুনা বাক্যের শূন্যস্থান পূরণ করে আপনি আপনার সর্বনাম নির্ধারণ করতে পারেন। ব্যবহারের জন্য আমরা কিছু কমন অপশন দিয়ে রেখেছি, তবে আপনার যা খুশি লিখতে পারেন।
কারও সর্বনাম তালিকায় দেখা গেলে দয়া করে সেগুলোর প্রতি সম্মান দেখান।