অনুশীলনী সমাধান করা

Exercism-এ কীভাবে অনুশীলনী সমাধান করবেন তা জানুন


Exercism আপনাকে শিখতে সাহায্য করে প্রধানত অনুশীলনী সমাধান করার মাধ্যমে।

Exercism-এ অনুশীলনী সমাধান করার দুটি উপায় রয়েছে:

  1. ওয়েবসাইটের ব্রাউজার এডিটর দিয়ে অনলাইনে
  2. CLI-এর মাধ্যমে নিজের কম্পিউটারে

কোনটি বেছে নেব?

অনলাইন এডিটর আর CLI ব্যবহারের মধ্যে সুবিধা-অসুবিধার কিছু পার্থক্য আছে:

অনলাইন এডিটর CLI
ইনস্টল করা লাগে না লাগে (যেমন SDK)
এডিট করা ব্রাউজার আপনার পছন্দের এডিটর
Test করা ওয়েবসাইটে Test রান করা নিজের কম্পিউটারে Test রান করা
Debug করা সীমিত সাপোর্ট (শুধু কিছু ট্র্যাকের জন্য) সম্পূর্ণ সাপোর্ট (আপনার পরিবেশের উপর নির্ভর করে)

সাধারণভাবে বলতে গেলে, নতুন ট্র্যাক শুরু করার জন্য অনলাইন এডিটরটাই আদর্শ, আর আপনি যদি নিজের ব্যক্তিগত প্রোগ্রামিং পরিবেশ ব্যবহার করতে চান, তাহলে CLI-ভিত্তিক পদ্ধতিটি দারুণ।