GDScript ট্র্যাকে টেস্ট করা

Exercism-এ আপনার GDScript অনুশীলনীগুলো টেস্ট করা শিখুন


টেস্ট রানার ব্যবহার করতে হলে আপনার Godot সঠিকভাবে ইনস্টল করা থাকা দরকার।

টেস্ট চালানো

সলুশন লোড ও টেস্ট করতে টেস্ট রানারটি ব্যবহার করা হয়। কোনো অনুশীলনী স্থানীয়ভাবে ডাউনলোড করলে তার সঙ্গে টেস্ট রানারের একটি কপি এবং সেটি চালানোর জন্য একটি শেল স্ক্রিপ্টও পাওয়া যায়।

অনুশীলনীটি চালাতে হলে, অনুশীলনী ডিরেক্টরিতে bash ব্যবহার করে শুধু run_tests স্ক্রিপ্টটি রান করুন।

যেমন,

cd "$(exercism workspace)/gdscript/hello-world"
bash run_tests